বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোসফট টিমে স্বয়ংক্রিয় শব্দ সম্পাদনা সুবিধা

মাইক্রোসফট টিমে স্বয়ংক্রিয় শব্দ সম্পাদনা সুবিধা
মাইক্রোসফট টিমে স্বয়ংক্রিয় শব্দ সম্পাদনা সুবিধা

‘মাইক্রোসফট টিম’ প্রোগ্রামে শব্দ সম্পাদনার সুবিধা যুক্ত করা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের (এআই) মাধ্যমে এখন থেকে ভিডিও চ্যাটের শব্দ স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা হবে। অফিসিয়াল মিটিং, চ্যাট, কনফারেন্স, কল্যাবরেশন, কলিং সেবার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ‘মাইক্রোসফট টিম’ সফটওয়্যার।

মাইক্রোসফটের প্রিন্সিপাল প্রোগ্রাম ম্যানেজার রবার্ট আইচনার সিনেটকে বলেন, ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের বদৌলতে এখন মাইক্রোসফট টিমে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই খুব স্পষ্ট কথা বলা বা শোনা যাবে।’

নতুন ফিচারটি যুক্ত হওয়ার ফলে মিটিং বা চ্যাট চলাকালে এখন আর চারপাশের অপ্রয়োজনীয় শব্দ বা নয়েজ অপরপ্রান্তে শোনা যাবে না। উভয়পাশে নির্বিঘ্নে আলোচনা চালিয়ে নেওয়া যাবে।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অনেক প্রতিষ্ঠানের কর্মীরাই ঘরে বসে অফিসের কাজ সারছেন। এ অবস্থায় মিটিংয়ের কাজে ‘মাইক্রোসফট টিম’-এর ব্যবহার অনেকটাই বেড়েছে। তাই এ ফিচারটিকে খুবই সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ