বিজ্ঞান-প্রযুক্তি

চিপ সংকটে ফোন উৎপাদন স্থগিত করল স্যামসাং

চিপ সংকটে ফোন উৎপাদন স্থগিত করল স্যামসাং
চিপ সংকটে ফোন উৎপাদন স্থগিত করল স্যামসাং

চিপ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্যামসাংয়ের মতো বিশ্বের বড় স্মার্টফোন কম্পানিগুলোও। সম্প্রতি এ সমস্যার কারণে স্যামসাং ইলেকট্রনিকস তাদের মধ্যম মানের ফোন উৎপাদনও স্থগিত করেছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমস ম্যাগাজিন চিপ সংকটের কথা জানাতে গিয়ে প্রতিবেদনে স্যামসাংয়ের কথা উল্লেখ করে। এতে বলা হয়, শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্যালাক্সি এস২১ উৎপাদন সাময়িক স্থগিত করা হয়েছে কোয়ালকমের অ্যাপলিকেশন প্রসেসরসের ঘাটতির কারণে।

স্যামসাংয়ের লক্ষ্য ছিল আগস্টে বাজারে কম ব্যয়বহুল ফোন গ্যালাক্সি এস২১ চালু করা। কম্পানির মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে স্যামসাং সতর্ক করে দিয়ে বলেছে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর সরবরাহে ভারসাম্যহীনতা তৈরির ব্যাপারে। এ ছাড়া কম্পানি সতর্ক করেছে যদি চিপ সমস্যার আশু সমাধান না হয় তবে এস২১ এফই ফোন মডেল বাজারে চালুর পরিকল্পনা স্থগিত করতে হতে পারে। / ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ