বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার ‘পেগাসাস’
ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার ‘পেগাসাস’

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারির ঘটনা নিয়ে চলছে তোলপাড়। ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে বেশকিছু দেশের সরকার নজরদারি চালাচ্ছিলো বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ফাঁস করেছে এই হ্যাকিংয়ের ঘটনা। তাদের দাবি, গোপন ডাটাবেইজে মিলেছে ৫০ হাজার গ্রাহকের নম্বর। যার মধ্যে রয়েছেন ভারতের কমপক্ষে ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম।

প্রথমবার গোপনে নজরদারির বিষয়টি জানতে পারে প্যারিসভিত্তিক সংস্থা- ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে গণমাধ্যমগুলোর সাথে চালায় যৌথ তদন্ত।

ইসরায়েলি প্রতিষ্ঠান ‘এনএসও’ (NSO) তৈরি করেছে পেগাসাস নামের ঐ ম্যালঅয়্যার। যা আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ম্যাসেজ, ছবি, ইমেইল পাচারে সক্ষম। একইসাথে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোনও চালু রাখতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ