বিজ্ঞান-প্রযুক্তি

আজ মহাশূন্যে যাবেন জেফ বেজোস

জেফ বেজোস ও অলিভার ডিমন
জেফ বেজোস ও অলিভার ডিমন

পৃথিবীর সীমানা ছাড়িয়ে আজ মহাকাশ ভ্রমণে যাবেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টার পর নিজের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের মহাকাশযান ‘নিউ শেফার্ডে’ রওনা হবেন।

এসময় তার সফর সঙ্গী থাকবেন ছোট ভাই মার্ক বেজস। এছাড়া সহযাত্রী হিসেবে মহাশূন্যে ভাসার অভিজ্ঞতা নিবেন ১৮ বছর বয়সী অলিভার ডায়মেন ও ৮২ বছরের বৃদ্ধা উইলি ফাঙ্ক। মাত্র ১১ মিনিটের এই মহাকাশ যাত্রাকে অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বেজস।

এরই মধ্যে শেষ করেছেন বিশেষ প্রশিক্ষণ। তার বহনকারী মহাকাশযান নিউ শেফার্ড উড়বে সমতলের ১০৬ কিলোমিটার ওপর দিয়ে। উড্ডয়নের ৪৭ মাইল ওপরে গিয়ে বুস্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রকেটের যাত্রীবাহি অংশটি। সে সময় ৩ মিনিট শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতে পারবেন তারা। এরপর প্যারাস্যুটে করে ফিরবেন পৃথিবীর বুকে।

এর আগে মহাশূন্য ভ্রমণ করেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ