বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোন তৈরীতে স্যামসাংকে পিছনে ফেলে শীর্ষে শাওমি

শাওমি, চীনা টেক প্রতিষ্ঠান
শাওমি, চীনা টেক প্রতিষ্ঠান

ইউরোপের বাজারে স্মার্টফোন শিপমেন্টের হিসেবে টেক জায়ান্ট স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেছে চীনা প্রতিষ্ঠান শাওমি। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স বলছে, চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে শাওমি ১২ দশমিক ৭ মিলিয়ন ফোন শিপমেন্ট করেছে ইউরোপের বাজারে, যা গত বছরের তুলনায় ৬৭ দশমিক ১ শতাংশ বেশি।

অপরদিকে স্যামসাং গত বছরের তুলনায় সাত শতাংশ কমে শিপমেন্ট করেছে ১২ মিলিয়ন ফোন। এর আগে শাওমি অ্যাপলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থান দখল করেছিলো। কিন্তু এবার স্যামসাংকে ছাড়িয়ে প্রথম স্থান দখলে নিলো চীনা প্রতিষ্ঠানটি। সূত্র বলছে, তাদের ফোন মূলত রাশিয়া, ইউক্রেন, স্পেন এবং ইটালিতে বেশি বিক্রি হয়েছে। তবে, গড় হিসাবে স্যামসাংই শীর্ষে অবস্থান করছে।

শাওমি শুধুমাত্র দ্বিতীয় কোয়ার্টারে স্যামসাংকে টপকে প্রথম স্থান দখল করেছে। চলতি বছরের বাকি সময়ে যদি শাওমি'র এই ধারা অব্যাহত থাকে তবে বছর শেষে ইউরোপে স্যামসাংকে ছাড়িয়ে শাওমি হতে পারে সেরা ব্র্যান্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ