বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোন হ্যাকিং রোধ যা করবেন

স্মার্টফোন হ্যাকিং
স্মার্টফোন হ্যাকিং
মোবাইল ফোন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তবে সেখানে থাকে ব্যক্তিগত জীবনের অনেক কিছু। এরপর সেটা যদি হ্যাকার হ্যাকিং করে দেখে ফেলে তাহলে তো সমস্যা। কিছুদিন আগেও পেগাসাস কাণ্ডের পর বিশ্বজুড়ে স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরাইলি এই স্পাইওয়্যার একদম নিরীহ একটা সফটওয়্যায়েরর রূপ নিয়ে ঢুকে সাধের স্মার্টফোনে আপনার অজ্ঞাতসারেই ঘাটতি মেরে বসে আড়ি পাততে পারে। এবার কিভাবে মোবাইল ফোন হ্যাকিংয়ে রোধ করা যায় সেটাই জানালেন মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য অ্যাঙ্গাস কিং। তবে আপনি চাইলে এক মিনিটেই পুরোনো একটি কৌশল খাটিয়ে হ্যাকারদেরকে স্মার্টফোনের তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব। মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য অ্যাঙ্গাস কিং জানিয়েছে, মাত্র দুইটি সহজ ধাপে এক মিনিটেরও কম সময়ে স্মার্ট ফোন নিরাপদে রাখা যায়। তিনি আরও জানান, এ বছর নিরাপত্তা কর্মকর্তাদের এক ব্রিফিং এ সেলফোন কিভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে তিনি কিছু পরামর্শ পেয়েছেন। প্রথম ধাপ, ফোন বন্ধ করা। দ্বিতীয় ধাপ, ফোন খোলা। ব্যস! কম্পিউটার ঠিক করার সবচেয়ে পুরনো ও সহজ এই উপায়টিই নিরাপদে রাখতে পারে আপনার ফোনকে। কিন্তু কিভাবে হ্যাকারদের ঠেকাতে পারবে ফোন রিবুটের এই পুরোনো কৌশল? এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, নিয়মিতভাবে স্মার্টফোন খোলা ও বন্ধ করার মাধ্যমে সাইবার অপরাধীদের কিংবা ভাড়া করা গোয়েন্দা ফার্ম, যারা ডিজিটাল বিশ্বে তথ্য নিরাপদ ও ব্যক্তিগত রাখার জন্যে হুমকি হয়ে উঠেছে, তাদেরকে থামাতে না পারলেও দক্ষ হ্যাকারদেরকে অন্য কারও ফোনের মধ্যে ঢোকা ও তথ্য চুরির প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ