বিজ্ঞান-প্রযুক্তি

তালেবানের পক্ষে ফেসবুকে লিখলেই যে কারণে ঝামেলা হচ্ছে

ফেসবুক ও ইন্সটাগ্রাম
ফেসবুক ও ইন্সটাগ্রাম

তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক। ফলে তাদের সব পোস্ট ও সমর্থনকারীর মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এসংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।

ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, যেকোনো গ্রুপ বা প্রোফাইল তালেবানকে প্রোমোট ও ভালোরূপে উপস্থাপন করার চেষ্টা করবে তাদেরকে ব্যান করা হবে।'

এই নীতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানিয়েছে। জানা গেছে, যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।

ফেসবুক জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।

নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ