আবারো ফিরে এলো ‘জোকার’ নামে এক ।
ভয়ঙ্কর ভাইরাস (ম্যালওয়্যার) আবারও হানা দিয়েছে অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইসগুলোতে। এই ভাইরাস আক্রান্ত ডিভাইসের ফাইল নষ্ট করেই ক্ষ্যান্ত হয় না, এটি ডিভাইস থেকে গোপনে ব্যাংক সংক্রান্ত তথ্য (যদি থাকে) নিয়ে পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।
আর সবচেয়ে বড় আশঙ্কার কথা হচ্ছে, এই ভাইরাসটি গুগল প্লে-স্টোরের বেশ কিছু অ্যাপে গোপনে ঘাপটি মেরে আছে। কেউ এসব অ্যাপ ইন্সটল করলেই অ্যাকাউন্টের অর্থ খোয়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে!
সাম্প্রতিক সময়ে সেরকম ঘটনার জেরে সেই ‘জোকার’ ভাইরাস ফিরে এসেছে বলে প্রমাণ পেয়েছেন বেলজিয়ামের পুলিশ বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ৮টি অ্যাপে জোকার ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
গত বছরের (২০২০) সেপ্টেম্বরে, ২৪টি অ্যাপে জোকার ভাইরাসের উপস্থিতি ছিল। এই অ্যাপগুলো তখন যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রাজিলসহ ৩০টি দেশের পাঁচ লাখেরও বেশি সংখ্যক মানুষের স্মার্টফোনে ইনস্টল করা ছিল। এরপর এই ব্যাপারে অভিযোগ পেয়ে অ্যাপগুলো বন্ধ করে দেয় গুগল।
২০১৭ সালে প্রথমবারের মতো এই ভাইরাসের ভার্চুয়াল প্রাদুর্ভাব শুরু হয়।
নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান কুইক হেল সিকিউরিটি ল্যাবের মতে, এ ধরনের ভাইরাস স্মার্টফোনের টেক্সট মেসেজ, কন্টাক্ট ও আরো অনেক তথ্য হাতিয়ে নিতে পারে। শুধু তা-ই না, আক্রান্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের তথ্য ব্যবহার করে কোনো অনলাইন পেমেন্ট বা বিল পরিশোধের মাধ্যমে অর্থ লুটে নিতে পারে। / টেশ