বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাজ্যে পেপ্যাল গ্রাহকেরা বিটকয়েন বিকিকিনি করতে পারবেন

পেপ্যাল বিটকয়েন বিকিকিনি / Image: Bitcoin
পেপ্যাল বিটকয়েন বিকিকিনি / Image: Bitcoin

ব্রিটিশ পেপ্যাল ব্যবহারকারীরা এখন থেকে পেপ্যাল এর মাধ্যমে বিটকয়েন কিনতে, সঞ্চয় করতে ও বিক্রি করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মূদ্রা ‘বিটকয়েন’ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের মাধ্যমে যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করলো। বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম, লাইটকয়েন নামের ক্রিপ্টোকারেন্সিও যুক্ত করা হয়েছে পেপালের গেটওয়েতে।

গত অক্টোবরে (২০২০) যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করে পেপ্যাল।

পেপ্যালে ব্যালেন্স থাকলেই বিটকয়েন লেনদেন শুরু করা যাবে। এই বিটকয়েন ব্যবহার করে কোনো কিছু কেনাকাটায় বা লেনদেনে সরাসরি পেমেন্ট করা যাবে না। তবে বিটকয়েনের অর্থ দিয়ে পেমেন্ট করতে হলে– প্রচলিত মূদ্রার বিনিময়ে বিটকয়েন বিক্রি করে তা দিয়ে পরোক্ষভাবে পেমেন্ট করা যাবে।

আরেকটি সমস্যা হলো, পেপ্যাল থেকে অন্যান্য ডিজিটাল ওয়ালেটগুলোতে এই ক্রিপ্টোকারেন্সি পাঠানো যাবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ