বিজ্ঞান-প্রযুক্তি

নতুন পার্সোনালাইজড নিউজ ফিড নিয়ে এল Microsoft Start

পার্সোনালাইজড নিউজ ফিড
পার্সোনালাইজড নিউজ ফিড

ব্যবহারকারীদের জন্য নতুন পার্সোনালাইজড নিউজ ফিড নিয়ে এসেছে মাইক্রোসফট। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ হিসেবে পাওয়া যাবে ‘মাইক্রোসফট স্টার্ট’ নামের ওই নিউজ ফিড।

মঙ্গলবার নতুন এই ঘেষণার মধ্য দিয়ে অ্যাপল, গুগল ও ফ্লিপবোর্ডের মতো তৃতীয় পক্ষের নিউজ ফিড সেবাদাতার সঙ্গে প্রতিযোগিতায় নামলো মাইক্রোসফট।

মাইক্রোসফটের ব্লগ পোস্টের সূত্র ধরে রয়টার্সের প্রতিবেদন বলছে, নিউজ ফিডের জন্য সংবাদ প্রকাশকদের কাছ থেকে কন্টেন্ট যোগার করবে মাইক্রোসফট। পরে তা ব্যবহারকারীর পছন্দ অনুসারে পার্সোনালাইজ করে দেবে প্রতিষ্ঠানটি।

মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন সেবা হিসেবে তারা গড়ে তুলবে ‘মাইক্রোসফট স্টার্ট’কে। এরকম অনলাইন সেবার মধ্যে ‘এমএসএন’ -ও রয়েছে। সংবাদ সেবাটি মূলত বিভিন্ন সূত্র থেকে সংবাদ সংগ্রহ করে ব্যবহারকারীকে পড়ার সুযোগ করে দিয়ে থাকে।

গত বছরের মে মাসে খবর এসেছিল, নিজেদের এমএসএন সংবাদ সেবায় সাংবাদিকের বদলে রোবট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। সেবার রোবটের কাছে চাকরি হারানোর মুখে ছিলেন ৫০ সাংবাদিক।

ওই সময় এক সাংবাদিক বলেছিলেন, “আমি আমার সব সময় ব্যয় করেছি কীভাবে স্বয়ংক্রিয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চাকরি ছিনিয়ে নেবে তা পড়ে – এখন এটি আমারটাই নিয়ে গেছে”।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ