বিজ্ঞান-প্রযুক্তি

জিমেইল অ্যাপে ভিডিও কলের ফিচার যুক্ত হল

জিমেইল অ্যাপে ভিডিও কলের ফিচার যুক্ত হল
জিমেইল অ্যাপে ভিডিও কলের ফিচার যুক্ত হল

অ্যানড্রয়েড হোক বা আইওএস ব্যবহারকারীই হোক, জিমেইল অ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। জিমেইলকে যোগাযোগের অন্যতম মাধ্যম তৈরির লক্ষ্যে এতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

জিমেইল এর ডেস্কটপ ভার্সনে আগে থেকেই গুগল মিট ছিল। এবার স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য জিমেইল অ্যাপ থেকে গুগল মিট ভিডিও কলের সুযোগ করে দেওয়া হয়েছে।

জিমেইল অ্যাপের এই ফাংশনটি আপনার আইফোন অথবা অ্যানড্রয়েড ফোনের ক্ষেত্রে চালুর জন্য প্রথমে দেখে নিতে হবে-আপনার ফোনের জিমেইল অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেটেড আছে কি না; না থাকলে অ্যাপল অ্যাপস্টোর অথবা গুগল প্লেস্টোর থেকে হালনাগাদ সংস্ককরণ ডাউনলোড করতে হবে।

এবার জিমেইল অ্যাপটি চালু করে স্ক্রিনের ওপরের বাঁ দিকে মেন্যু আইকনে ট্যাপ করতে হবে। বেশ কিছু অপশনের একটি তালিকা আপনার সামনে আসবে, সেখান থেকে নিচের দিকে নেমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসের ভেতরে এসে নিজের ই-মেইল অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে।

এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে জেনারেল অপশনের নিচে চ্যাট নামের একটি নতুন অপশন দেখা যাবে। অপশনটির পাশে টিক চিহ্ন দিয়ে ফিচারটি সচল করতে হবে। এরপর নতুন সংস্করণের জিমেইল অ্যাপে চারটি ট্যাব দেখতে পাওয়া যাবে, সঙ্গে থাকবে নতুন ধারার একটি চ্যাট বক্স এবং ওপরের বাঁ পাশের মেন্যুতে ট্যাপ করলে আপনি অ্যাক্টিভ, ডু নট ডিস্টার্ব এবং অ্যাওয়ে-এই তিনটি মার্ক থেকে গুগল চ্যাটের জন্য নিজের পছন্দমতো অপশন নির্ধারণ করতে পারবেন।

পাশাপাশি গুগল স্পেস এবং গুগল ক্যালেন্ডারের জন্য নতুন ডিজাইনে আসছে জিমেইল। পাশাপাশি গুগল মিটের জন্য জিমেইলের নতুন মোড রয়েছে, যেটি ভার্চুয়াল কনফারেন্স সিস্টেমে যুক্ত হতে দেয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ