বিজ্ঞান-প্রযুক্তি

আনটুটু'র বেঞ্চমার্ক মূল্যায়নে আইফোন ১৩ প্রো'র পারফরমেন্স

-
-

নতুন আসা আইফোন ১৩ প্রো হ্যান্ডসেটের পারফরমেন্স মূল্যায়ন করতে বেঞ্চমার্ক বা মানদন্ডের স্কোর যাচাই করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আনটুটু। একই সঙ্গে এই সেটটির সঙ্গে এর আগের সংস্করণ আইফোন ১২ প্রো-এর স্কোরের তুলনাও করা হয়েছে।

প্রাপ্ত বেঞ্চমার্ক ফলাফলে দেখা গেছে, আইফোন ১৩ প্রো-এর মোট স্কোর ৮৩৯৬৭৫। এর মধ্যে সিপিইউ স্কোর ২১৪৬৯৮, জিপিইউ স্কোর ৩২৪৫৫২, এমইএম স্কোর ১৬৭৪৭২ এবং ইউএক্স স্কোর ১৩২৯৫৩। অন্যদিকে আইফোন ১২ প্রো-এর মোট স্কোর ৭০৫৭২৫; সিপিইউ স্কোর ১৮৩৬২৫, জিপিইউ স্কোর ২৭৩১৩৯, এমইএম স্কোর ১১৫৯৮৫ এবং ইউএক্স স্কোর ১৩১৪১৯।

অর্থাৎ, তুলনামূলক বিচারে আইফোন ১৩ প্রো-এর পারফরমেন্স আগের সংস্করণ ১২ প্রো থেকে অনেক ভালো। সিপিইউ, জিপিইউ ও এমইএমের পারফরমেন্স আগের সংস্করণ থেকে যথেষ্ট ভালো। স্টোরেজের পরিসর বিশাল (১ টেরাবাইট) থাকায় সব মিলিয়ে পারফরমেন্স ভালো করেছে। তবে উভয় সেটের মধ্যে ইউএক্সের পারফরমেন্সে খুব বেশি তারতম্য নেই।

এদিকে, আইফোনের পরবর্তী সংস্করণ সম্পর্কেও একরকম ধারনা দেয়া হয়েছে আনটুটুতে। সেখানে দাবী করা হচ্ছে, আইফোন ১৩ প্রোর মতো পরবর্তী সংস্করণেও (১৪) স্ক্রিন রেজুলেশন ২৫৩২ ও ১১৭০ পিক্সেল রাখা হচ্ছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ