বিজ্ঞান-প্রযুক্তি

দুই সিমের মোবাইল যেভাবে নিবন্ধন করবেন

-
-

বেশিরভাগ মানুষই মোবাইল ফোনে ডাবল সিম ব্যবহার করেন। অনেক স্মার্টফোনেই একাধিক সিমের স্লট রয়েছে। এসব ডিভাইসের নিবন্ধন প্রক্রিয়ায় আইএমইআই নম্বর অনুযায়ী প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে স্লটের ব্যবহার অনুযায়ী আলাদাভাবে নিবন্ধন করা হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার উপপরিচালক জাকির হোসেন খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন খান বলেন, বর্তমানে একসংগে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্য নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। তাই একাধিক আইএমইআই নম্বরসংবলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে একই কাগজপত্র-ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে।

তবে একসংগে একাধিক আইএমইআই নিবন্ধন করার সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই তা করা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ সংস্থাটির এই কর্মকর্তা।

যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা সিটিজেন পোর্টালের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা গ্রহণ করতে পারবেন। যেসব মোবাইল গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই তারা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন।

যদি কারও হ্যান্ডসেট হারিয়ে যায়, তাহলে করণীয় বা এ প্রযুক্তি এতে কী কাজে লাগবে- এমন প্রশ্নের উত্তরে বিটিআরসি’র এই কর্মকর্তা জানান, চুরি অথবা হারিয়ে যাওয়া হ্যান্ডসেটগুলোর জন্য এনইআইআর সিস্টেমের মাধ্যমে Lost/Stolen-এর রিপোর্ট করার এবং সেই প্রেক্ষিতে Blocklist/ Blacklist করার সুবিধা প্রদান করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এ সুবিধাটি চালু করা হবে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ