বিজ্ঞান-প্রযুক্তি

RealMe GT Master Edition - স্টাইলিস ডিজানে ফ্ল্যাগশিপ কিলার

-
-

বর্তমান সময়ে ব্যবহারকারীরা স্মার্টফোন পছন্দ করার ক্ষেত্রে প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি ডিভাইসটি তাদের লাইফস্টাইলের সাথে মানানসই কিনা, সে বিষয়টিও বিবেচনায় রাখেন। তরুণ প্রজন্মের স্টাইল ও চাহিদাকে বিবেচনায় নিয়ে রিয়েলমি বাজারে এনেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন। অসাধারণ ডিজাইনের পাশাপাশি এ স্মার্টফোনে রয়েছে আরও অনেক চমৎকার সব অত্যাধুনিক ফিচার।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি ডিজাইন করেছেন বিখ্যাত জাপানি শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের অস্কারখ্যাত- আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে রিয়েলমি’র এই স্মার্টফোনটি।

অসাধারণ এ ডিজাইনটি ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ সম্পর্কে টেক স্পার্ট’র প্রতিবেদনে বলা হয় যে, ‘স্মার্টফোনটির ডিজাইন অত্যন্ত নান্দনিক এবং এটি ধরতেও বেশ আরামদায়ক।’

দেশের সর্বপ্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি ফ্ল্যাগশিপ প্রসেসর সম্বলিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোন ব্যবহারকারীদেরকে জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। এটি ৬ ন্যানোমিটার প্রোডাকশন প্রসেসে তৈরি, রয়েছে সিক্সথ এআই ইঞ্জিন। ল্যাব টেস্ট অনুসারে, এর আনতুতু স্কোর ৫ লাখ ৪১ হাজারেরও বেশি। তাই বোঝাই যাচ্ছে দৈনন্দিন কাজে এবং হেভিটাস্কিংকে রিয়েলমি জিটি মাস্টার এডিশন দুর্দান্ত পারফরমেন্স বজায় রাখবে।

৬.৪৩ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুলস্ক্রিন ও ওয়াইড কালার ডিসপ্লে-যুক্ত জিটি মাস্টার এডিশন ১২০ হার্টজস্ক্রিন রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে, যার ফলে প্রতিটি স্ক্রল মনে হয় সিল্কের মত মসৃণ। এর সর্বোচ্চ ব্রাইটনেস ১০০০ নিটস যা আউটডোরে দুর্দান্ত ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে।

স্মার্টফোনটির ব্যবহারের অভিজ্ঞতা তরুণদের জন্য বিশেষভাবে সুবিধাজনক, কারণ এতে রয়েছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সুবিধা।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন থাকলে তরুণেরা মাত্র ১৩ মিনিটে ০-৫০% চার্জ করে নিতে পারবেন। শক্তিশালী প্রসেসর, দ্রুত চার্জিং সুবিধাসহ ব্যাটারিও উচ্চ রিফ্রেশ রেটের সমন্বয়ের কারণে ব্যবহারকারীরা কেবল খুব ফাস্টই নয়, বরং ঝামেলাহীন স্মার্টফোনের অভিজ্ঞতাও পাবেন।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে বিশ্বের সর্বপ্রথম ৬৪ মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, ১১৯ ডিগ্রী আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৪ সেন্টি মিটার ম্যাক্রো লেন্স। প্রথমবারের মতো থাকছে, ডিএইএস স্ন্যাপশট সুবিধা।

দিন অথবা রাত, কাছে অথবা দূরে, যেকোনো পরিস্থিতিতে এ মোবাইলে ব্যবহারকারীরা পাবেন অনবদ্য ফটোগ্রাফিক অভিজ্ঞতা।

সেলফি লাভারদের জন্য এ মোবাইলে রয়েছে ৩২ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা। রাইট এন্ড হাই কোয়ালিটি সেন্সরের ফলে এ ফোন দিয়ে সুক্ষ্ম ও স্পষ্ট সেলফি তোলা যাবে। এ ফোনের বিভিন্ন চমৎকার মোড সমৃদ্ধ দুর্দান্ত ক্যামেরা সেট-আপ ব্যবহারকারীদের দিবে অসাধারণ ফটোগ্রাফিক অভিজ্ঞতা।

এছাড়াও, জিটি মাস্টার এডিশনের অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে – ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপগ্রেডেড প্রোটেকশন কেইস, রিয়েলমি ইউআই ২.০ এবং রিয়েল কোয়ালিটি। দুর্দান্ত সব ফিচার এবং ডিজাইন সম্বলিত রিয়েলমি জিটি মাস্টার এডিসন নিঃসন্দেহে একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন।

৮জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম-সহ রিয়েলমি জিটি মাস্টার এডিশন দুটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে – ভয়েজার গ্রে ও ডে-ব্রেক ব্লু। আগ্রহীরা ফোনটি মাত্র ৩৩,৯৯০ টাকায় কিনতে পারবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ