বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে: ফ্রান্সিস হজেন

-
-
ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে । শুধু তাই নয় সামাজিক যোগাযোগের শক্তিশালী এই মাধ্যমটি মনুষের মধ্যে বিভাজন বাড়ায়, গণতন্ত্রকে দুর্বল করে। ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হজেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ এনে একে নিয়ন্ত্রণ করতে বলেছেন মার্কিন আইনপ্রণেতাদের। হুইসেলব্লোয়ার ফ্রান্সিস মঙ্গলবার মার্কিন সিনেট সাবকমিটিকে বলেন, ফেসবুক জানে যে তার ফটো-শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে কিশোরীরা ক্ষতিগ্রস্ত হয়, এর প্রডাক্টগুলো বিভাজন বাড়াতে ইন্ধন দেয়। কিন্তু তবুও প্রতিষ্ঠানটি এসব ব্যাপারে জনসাধারণকে বিভ্রান্ত করে। তিনি বলেন, আমি এখানে এসেছি, কারণ, আমি বিশ্বাস করি যে ফেসবুকের পণ্যগুলো শিশুদের ক্ষতি করে, বিভাজনে ইন্ধন দেয়, আমাদের গণতন্ত্রকে দুর্বল করে। তিনি বলেন, কংগ্রেসীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আপনাদের সহায়তা ছাড়া তারা এই সঙ্কটের সমাধান করবে না। ফেসবুক ও তার প্রধান দুটি পরিষেবা ইনস্টাগ্রাম ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকার এক দিন পর তিনি এই বক্তব্য দিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ