বিজ্ঞান-প্রযুক্তি

এডওয়ার্ড স্নোডেনের টুইটে ফেসবুকের ছন্দপতনে রহস্যের আভাস

-
-

সোমবার রাত থেকেই বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই মুহূর্তে টুইটারই একমাত্র বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম যারা এই পরিস্থিতিতে সক্রিয় রয়েছে। হঠাৎ করে গোটা বিশ্বে ভার্চুয়াল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় রহস্যের গন্ধ পান অনেকে।

এদিকে ইন্টারনেট শাটডাউন বিষয়টিকে নিয়ে টুইট করেন বিখ্যাত মার্কিন গোয়েন্দা কর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি বলেন, “ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইস্টাগ্রাম একই সময় বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় মানুষকে। এই সংস্থাগুলোকে এক চেটিয়া মালিকানাধীনের বাইরে তিনটি পৃথক সংস্থা করে দিলেই এই সমস্যা হতো না।”

অন্য একটি টুইটে তিনি প্রশ্ন করেন, “আজ যেভাবে সমস্ত ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আর যদি কখনোই না ফিরে আসে, তাহলে আগামীকাল কি হবে?” এখানে থেকে মতামত সুযোগ দিয়েছেন নেটিজেনদের। বহু নেটিজেনই স্নোডেনের প্রশ্নে রিটুইট করে প্রতুত্তর দেন। এই পরিস্থিতিতে এই মার্কিন গুপ্তচরের টুইটের ইঙ্গিতে রহস্যের আভাস রয়েছে বলে দাবি নেটিজেনদের। যদিও মার্কিন প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি।

২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ তুলেছিলেন স্নোডেন। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত পরিসরে তৎকালীন ওবামা প্রশাসনের অনধিকার প্রবেশ ও নজরদারি সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন মার্কিনিরা। শুধু দেশেই নয় অধিকাংশ মিত্র রাষ্ট্রনেতাদের টেলিফোনে আমেরিকা নজরদারি চালায় বলে সরব হয়েছিলেন এই মার্কিন গোয়েন্দা।

জার্মান, ব্রাজিল সহ একাধিক মিত্রদেশের প্রশ্নের মুখে পড়তে হয় তৎকালীন প্রেসিডেন্ট ওবামা ও বিদেশ সচিব হিলারি ক্লিনটনকে। স্নোডেনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হলে তিনি আমেরিকা ত্যাগ করেন। এরপর দীর্ঘদিন রাশিয়ায় আশ্রয় নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ