বিজ্ঞান-প্রযুক্তি

ভিডিও কলে নতুন ফিচার আনলো Skype

-
-

নতুন ফিচার এনেছে স্কাইপি। তারা জানিয়েছে- এখন থেকে এই সেবার মাধ্যমে একসঙ্গে ১০০ জন ভিডিও কল করতে পারবেন। স্কাইপি নিজেই এক বিবৃতির মাধ্যমে খবরটি জানায়।

করোনায় জনজীবন অবরুদ্ধ হয়ে পড়লে গুরুত্ব বাড়ে ভিডিও কলের। দিনে দিনে যা আরও জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক এমন সময় নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে স্কাইপি।

২৪ ঘন্টার টানা মেয়াদে ১০০ জন যোগ দিতে পারবে ভিডিও কলে। যাদের স্কাইপি অ্যাকাউন্ট নেই তারাও ভিডিও কলে যোগ দিতে পারবে। ২৪ ঘন্টা পরে নিজে থেকেই বিছিন্ন হবে কলটি। যোগ দেওয়া ১০০ জনের মধ্যে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে ৪৯ জনকে।

স্কাইপির নির্মাতা সংস্থা মাইক্রোসফট বিবৃতিতে আরো জানিয়েছে, ডেস্কটপের জন্য নয়েজ ক্যানসেলেশন ফিচার যোগ হয়েছে। এর ফলে স্কাইপির ভিডিও কলে যখন কেউ যুক্ত হবেন এবং কথা বলবেন তখন পিছনের সমস্ত শব্দ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ