বিজ্ঞান-প্রযুক্তি

পেন্টাগনের সাবেক সফটওয়্যার প্রধানের দাবি

কৃত্রিম বুদ্ধিমত্তায় সাফল্যে যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলছে চীন

-
-

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) এ চীনের কাছে যুক্তরাষ্ট্র হেরে গেছে দাবি করে পেন্টাগনের সাবেক সফটওয়্যার প্রধান নিকোলাস চ্যাইলান জানিয়েছেন, প্রযুক্তির অগ্রগতি দিয়ে অল্পদিনের মধ্যেই বিশ্বকে শাসন করতে যাচ্ছে চীন।

বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। আগামী এক দশকে নতুন নতুন যেসব প্রযুক্তি আসবে; বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম জীববিজ্ঞান এবং জিনতত্ত্ব বিষয়ক প্রযুক্তিগুলোতে নেতৃত্ব দেবে চীন। পশ্চিমা দেশগুলো গোয়েন্দা পর্যালোচনা তেমনই ধারণা দিচ্ছে।

পেন্টাগনের প্রথম প্রধান সফটওয়্যার কর্মকর্তা নিকোলাস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে পড়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

প্রযুক্তিগত উন্নয়নে ধীরগতির প্রতিবাদে সম্প্রতি পদত্যাগ করেছেন নিকোলাস। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী ১৫-২০ বছরে প্রযুক্তির দৌড়ে চীনের সঙ্গে পেরে উঠবে না যুক্তরাষ্ট্র। চীন ইতোমধ্যেই এগিয়ে গিয়েছে। এটা এখন প্রতিষ্ঠিত সত্য।

চীনা কোম্পানিগুলো তাদের সরকারের সঙ্গে একযোগে প্রযুক্তির উদ্ভাবনে কাজ করে যাচ্ছে জানিয়ে নিকোলাস চ্যাইলান বলেন, নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা অর্জনের বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। অথচ সে বিষয়ে যুক্তরাষ্ট্র খুবই উদাসীন থেকেছে।

তিনি মনে করেন, সাইবার নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সরকার এখনো কিন্ডারগোর্টেন পর্যায়ে থেকে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ