বিজ্ঞান-প্রযুক্তি

ভার্চুয়াল রিয়্যালিটিতে মেটাভার্স তৈরীতে ফেসবুকের বিনিয়োগ

-
-

ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ দেবে ফেসবুক। যারা মেটাভার্স বা পরাবাস্তব জগৎ তৈরিতে কাজ করবেন।

রোববার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী পাঁচ বছরে প্রযুক্তিতে দক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়োগ দেয়া হবে এই প্রকল্পে। যাদের কাজ হবে ফেসবুকের মেটাভার্সের জন্য নিত্যনতুন ফিচার তৈরি করা। মূলত ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেটের মাধ্যমে বিভিন্ন খেলা, কাজকর্ম এবং যোগাযোগের বাস্তব স্বাদ গ্রহণ করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে, প্রকল্পটি পুরোপুরি শেষ হতে সময় লাগবে ১০ থেকে ১৫ বছর। আপাতত এই প্রকল্পে পাঁচ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করেছে ফেসবুক। সাইট ডাউন, তথ্য পাচার, প্রভাব বিস্তারের মতো নানা কেলেঙ্কারিতে যখন প্রতিষ্ঠানটি কোণঠাসা, সেসময়ই এলো ঘোষণাটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ