দেশে ডিজিটাল ডিভাইস উৎপাদনের আরও একটি অসাধারণ যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে স্যামসাংসহ বিশ্বের অন্যতম সেরা কয়েকটি ব্র্যান্ডের মোবাইল কারখানা স্থাপনের পর শাওমি মেড ইন বাংলাদেশের যাত্রা শুরু করছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বৃহস্পতিবার তার দপ্তর থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে শাওমি মোবাইল ফোনের বাংলাদেশে স্থাপিত কারখানায় উৎপাদিত মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের এই মোবাইলের উদ্বোধন করেন।
শাওমির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বক্তৃতা করেন।
টেলিযোগাযোগ মন্ত্রী আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারী দেশে রূপান্তরে ২০১৫ সালে ডিজিটাল ভিভাইস বিষয়ক টাস্কফোর্স মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর দৃঢ় অঙ্গিকার এবং তার বিনিয়োগ সহায়ক কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে দেশে আইওটিসহ ডিজিটাল ডিভাইস উৎপাদনের যাত্রা শুরু হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। / চ্যা