বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাপল'র আইফোন মোছার কাপড়ের দাম ১৯ ডলার মাত্র

-
-

গত সোমবার নিঃসন্দেহে অ্যাপলের সবচেয়ে বড় চমক ছিল নতুন ম্যাকবুক প্রো-এর অভিষেক। কিন্তু পার্শ্বভূমিকায় থেকেও পর্দার আলো কেড়ে নিতে ভালোই সক্ষম হয়েছে এক টুকরো কাপড়। শুধু এক টুকরো কাপড় বললে ভুল হবে, কেননা এতে থাকছে সেই বহুল পূজিত লোগো, যা দেখানোর ছুতোয় বিশ্বজুড়ে মিরর সেলফির বাড়বাড়ন্ত।

সাধের আইফোন মুছতে অ্যাপলের নিয়ে আসা সেই কাপড়টি অবশ্য যেনতেন কাপড় নয়। মাইক্রোফাইবার রয়েছে এতে। যা কিনতে আপনার গুনতে হবে ১৯ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬০০ টাকার মতো।

পলিশিং ক্লথটি দিয়ে পরিষ্কার করা যাবে যেকোনো ধরনের ডিভাইসের ডিসপ্লে। পণ্যটির বিবরণের ঘরে লেখা রয়েছে, ‘নরম উপাদানে তৈরি পলিশিং ক্লথ, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও।’ এই ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের ব্যাপারটি এসেছে মূলত অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।

অভিনব পণ্য বাজারে আনা ও অভিনবতর মূল্য নির্ধারণে অবশ্য অ্যাপলের জুড়ি মেলা ভার। ২০১৫ সালে তারা বাজারে আনে অ্যাপল ওয়াচের এক বিশেষ সংস্করণ, যা মোড়ানো ছিল ১৮ ক্যারেট সোনায়। সেই ঘড়ির দাম ছিল ১৭ হাজার ডলার। বাজার-নৈপুণ্য বিবেচনায় একে খুব একটা সফল বলা যায় না। এখন দেখার বিষয়, বিলাসী ‘পলিশিং ক্লথ’ দিয়ে অ্যাপল কতটা বাজিমাত করতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ