বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্টফোন চিপ মার্কেটের দিকে নজর দিয়েছে স্যামসাং

-
-

এবার চিপ মার্কেটের দিকে নজর দিয়েছে বিশ্বের স্মার্টফোন বাজারের গুরুত্বপূর্ণ অংশিদার স্যামসাং। শুধু চিপ প্রস্তুতের মধ্যেই তাদের লক্ষ্য স্থির নয়, রীতিমতো এই বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় দক্ষিণ কোরীয় এই স্মার্টফোন নির্মাতা।

সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, স্যামসাং বর্তমানে মেমোরি চিপের প্রতি জোর দিচ্ছে। ইলেক্ট্রনিক ডিভাইসগুলোতে ডেটা স্টোর কার্যক্রমের জন্য এই চিপ ব্যবহার করা হয়।

এই ব্যাপারটি নিয়ে স্যামসাং ইতোমধ্যে তাইওয়ানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান টিএসমসি (তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড) ও আমেরিকা ভিত্তিক বিশ্বসেরা সেমিকন্ডাক্টর চিপ নিমার্তা প্রতিষ্ঠান ইন্টেলের সঙ্গে বৈঠক করেছে।

অন্য সব মোবাইল নির্মাতা থেকে স্যামসাংই এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক হ্যান্ডসেট প্রস্তুত করছে। চলতি বছরের হিসেবে তাদের বার্ষিক আয় ২০০ বিলিয়ন ডলার, যা অ্যাপলের আয়ের চেয়ে খুব একটা কম না।

গত বছর স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন হির মৃত্যুর পর একরকম কাণ্ডারী শূণ্য ছিল ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরীয় এই অভিজাত প্রতিষ্ঠানটি। তবে গত আগস্টে তার ছেলে লি জায়-ইয়ং কারাগার থেকে মুক্তির পর প্রতিষ্ঠানটি ঘুরে দাড়াতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ