বিজ্ঞান-প্রযুক্তি

'মেটা' নামে পরিচয় পাবে পুরাতন ফেসবুক

-
-

করপোরেট নাম পরিবর্তন করল বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম 'ফেসবুক ইনকরপোরেশন'। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নতুন করপোরেট নাম ঘোষণা করেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নতুন নাম ‘মেটা ইনকরপোরেশন’।

তবে মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলেও ফেসবুক আগের নামেই থাকবে। নতুন করপোরেট নামে পরিচালিত হবে কোম্পানির যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম। খবর দ্য ভার্জ, এএফপি ও বিবিসির

জাকারবার্গ এদিন ফেসবুক কর্মীদের বাৎসরিক 'কানেক্ট' সম্মেলনে নতুন নাম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের নতুন অধ্যায়ের পরিচিতি নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। আমরা এখন এই প্রতিষ্ঠানকে বিশাল ভার্চুয়াল প্রতিষ্ঠান হিসেবে দেখছি।’

তিনি বলেন, 'সামাজিক ইস্যুগুলোর সঙ্গে লড়াই করে আমরা অনেক কিছু শিখেছি। এবার আমাদের শেখা সবকিছু দিয়ে পরের অধ্যায়ে যাওয়ার সময় এসে গেছে।' ফেসবুক প্রতিষ্ঠাতা আরও বলেন, 'আমাদের অ্যাপস এবং সেগুলোর ব্রান্ড আগের নামেই থাকবে। সেখানে কোনো পরিবর্তন হবে না। মূল কোম্পানির নাম পরিবর্তন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে এক সুতোয় গাঁথতে আমাদের লক্ষ্য একই থাকবে।' তিনি জানান, এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে।

বেশ কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নতুন করে ব্রান্ডিং করতে চাইছিলেন জাকারবার্গ, যেখানে ফেসবুক শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। এবার সে পথে হাঁটতেই নাম পরিবর্তন করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি থেকে মেটাভার্স কোম্পানিতে রূপান্তরে এরইমধ্যে ইউরোপে ১০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে ফেসবুক, যারা গ্রাহকদের জন্য ভার্চ্যুয়াল রিয়েলিটি গ্লাস তৈরি করছেন।

মেটাভার্স হলো ভার্চ্যুয়াল পৃথিবী। ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হবেন। এখানে থাকবে বাস্তবতার সঙ্গে ডিজিটালের সংমিশ্রণ। এ কারণে এই জগতকে আরও জীবন্ত মনে হবে।

ফেসবুকের রয়েছে ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় কিছু অ্যাপ। কোম্পানি নীতিমালা অনুযায়ী এগুলো নতুন নামের কোম্পানির অধীনে চলে যাবে এবং নাম থাকবে আগেরটাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ