বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে দামি কোম্পানি হিসেবে অ্যাপলকে টপকালো মাইক্রোসফট

-
-

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট। সরবরাহ চেইনে সংকটের কারণে ৬০০ কোটি ডলার আয় কমায় পিছিয়ে গেছে অ্যাপল। শুক্রবার বিশ্বের শীর্ষ কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা অ্যাপলের বাজার মূলধন ছিল ২ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার।

বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের কারণে সেপ্টেম্বরে অ্যাপলের আয় কমেছে ৬০০ কোটি ডলার। ডিসেম্বরেও এ সংকট বহাল থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। খবর সিএনবিসি।

কয়েক বছর ধরে বাজার মূলধনে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপল ও মাইক্রোসফট। গত জুনে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড গড়ে মাইক্রোসফট। অ্যাপল তার চেয়ে প্রায় ১০ মাস আগে ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ