বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকের বিরুদ্ধে লোগো কপি করার অভিযোগ

-
-

ফেসবুকের বিরুদ্ধে লোগোর নকলের অভিযোগ উঠেছে। ফেইসবুকের মূল মালিকানা প্রতিষ্ঠানের নাম বদলে ‘মেটা’ হওয়ার দিন কয়েক না যেতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এ নিয়ে আলোচনা-সমালোচনা ও জল্পনার সূত্রপাত অল্প পরিচিত প্রতিষ্ঠান এমসেন্সের একটি টুইটকে কেন্দ্র করে।

এই এক টুইটেই এমসেন্সের নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। একই সঙ্গে ফেইসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকেও পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

এমসেন্সের পোস্টে বলা হয়, “ফেইসবুক (যেটা) আমাদের (এমসেন্স) মাইগ্রেন অ্যাপের লোগোতে প্রভাবিত হওয়ায়, আমরা খুব সম্মানিত বোধ করছি! আশা করছি, (একই ভাবে) তারা আমাদের ডেটা প্রাইভেসি নীতিমালারও অনুসরণ করবে।”

নিজেদের লোগোর নকলের দাবির পাশাপাশি ফেইসবুকের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে যে– বেটা প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ ছিল, সে ব্যাপারে খোঁচা দিতেও তারা ভুল করেনি।

এমসেন্সের দাবি, সদ্য ঘোষিত মেটাল লোগো এমসেন্স থেকে কপি করি। তারা প্রমাণ হিসেবে নিজেদের লোগোর সঙ্গে মেটার লোগো বসিয়ে এ কথা ছড়িয়ে দিচ্ছেন। সত্যিই লোগো দুটি খুবই সামঞ্জস্যপূর্ণ।

তবে যেটা কি তাদের লোগো কপি করেছে নাকি অনিচ্ছাকৃতভাবে ঘটনাক্রমে দুই লোগো মিলে গেছে, সেই উপসংহারে আসতো আরো সময় লাগবে। কারণ ফেইসবুকের মতো এতো বড় প্রতিষ্ঠান কারো লোগো চুরি বা কপি করবে, এটা বিশ্বাসযোগ্য না। আবার এমসেন্সের দাবিও মিথ্যা না। এদিকে এ ব্যাপারে ফেইসবুকও কোনো মন্তব্য করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ