বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে উন্মোচন হলো শাওমি প্যাড৫

-
-

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বাংলাদেশে উন্মোচন করেছে নতুন ট্যাবলেট শাওমি প্যাড ৫, এটি প্রিমিয়াম বিনোদন অভিজ্ঞতাকে দ্বিগুণ করে দেবে। ডিভাইসটি অফিস বা ক্লাসরুমের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক। এতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর, ১১ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে ফিচার যা ব্যবহারকারীকে ডিটেইল কনটেন্টসহ ছবির বিষয়বস্তুকে প্রাণবন্ত করে প্রদর্শন করতে সক্ষম।

শাওমি প্যাড ৫ ট্যাবলেটে এর ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যেকোনো ডকুমেন্টস স্ক্যান করে সহকর্মী বা সহপাঠীদের সংগে শেয়ার করতে পারবেন। অবাক করার বিষয় হলো, ডিভাইসটি শাওমি স্মার্টপেনও সাপোর্ট করে। এর ফলে খুব সহজেই কোনো কিছু এডিট করা যাবে। এর সামনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে করা যাবে ভিডিও কনফারেন্স, যাতে সাপোর্ট করবে ১০৮০ পিক্সেল ভিডিও।

শাওমি প্যাড ৫ ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে, যা ব্যবহারকারীকে দেবে ন্যাচারাল কালারে আরও ডিটেইল কনটেন্টসহ ছবি। সাপোর্ট করবে ডলবি ভিশন, শাওমি প্যাড ৫ ট্যাবে পাওয়া যাবে প্রিমিয়াম এইচডিআর দেখার অভিজ্ঞতা যা ছবিতে আনবে আরও আল্ট্রা-ভিভিড, অসাধারণ উজ্জ্বলতা, কনট্রাস, গেসমেন্ট এবং কালার যা আপনি পর্দায় আগে কখনও দেখেননি। এর ডিসপ্লে ব্লু লো লাইট মোড আপনার প্রাণবন্ত দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।

পড়াশোনা, কাজ, বিনোদনসহ সবকিছুই একসংগে পাবেন শাওমি প্যাড ৫ ট্যাবলেটে। এতে থাকছে ৭ ন্যানোমিটারের হাই-পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। এর সর্বোচ্চ ক্লকস্পিড ২.৯৬ গিগাহার্জ। এটি দিয়ে ব্যবহারকারীরা সবসময় সংযুক্ত থাকতে পারবেন। ট্যাবটিতে থাকছে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা। সেজন্য এতে দেওয়া হয়েছে ৮৭২০ এমএএইচ ব্যাটারি।

শাওমি প্যাড ৫ ট্যাবে এর কোয়াড স্পিকারের মাধ্যমে আপনি তখন চাইলেই স্টেরিও সাউন্ডে গান শুনতে পারবেন, এমনকী লাউডেও শোনা যাবে গান। মোটকথা, এর ডলবি অ্যাটমসে আপনি একটি চমৎকার অডিওতে পাবেন অপ্রতিরোধ্য ডিটেইল এবং প্রকৃত কিছু শোনার অভিজ্ঞতা।

বাংলাদেশে দু’টি কালার কসমিক গ্রে এবং পিয়ারেল হোয়াইট ভ্যারিয়েন্টে শাওমি প্যাড ৫ পাওয়া যাচ্ছে দেশের সব অথরাইজড শাওমি স্টোরে। ট্যাবলেটটির খুচরা মূল্য ৬+১২৮ জিবি ৩০,৯৯৯ টাকা এবং ৬+২৫৬ জিবি ৩৩,৯৯৯ টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ