পৃথিবীর বাইরে প্রথমবারের মতো কোথাও খাদ্য সষ্যের ফলন হলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চাষ করা কাঁচা মরিচ খেয়েছেন মহাকাশচারীরা। নাসার বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
দীর্ঘদিন ধরেই মহাকাশে কোন কোন সবজির চাষ সম্ভব তা নিয়ে গবেষণা চলছে। তার অংশ হিসেবেই গত জুনে পৃথিবী থেকে প্রচুর কাঁচা মরিচের বীজ নিয়ে যাওয়া হয়েছিল নাসার মহাকাশ স্টেশনে। মঙ্গল বা চাঁদে মহাকাশচারীদের দীর্ঘ দিন থাকতে হলে সেখানেই কী কী জিনিস ফলানো সম্ভব তা বুঝতেই মহাকাশ স্টেশনে এই পরীক্ষা পরিচালিত হয়েছিল বলে নাসার তরফ থেকে জানানো হয়।
গত শুক্রবার মহাকাশ স্টেশনে বীজ থেকে প্রথম কাঁচা মরিচের ফলন সম্ভব হয়েছে বলে জানানো হয়। এ ব্যাপারে খুদে ব্লগিং সাইট টুইটারে নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার জানান, মহাকাশ স্টেশনে যে কাঁচা মরিচ হয়েছে, গরুর মাংসের সঙ্গে তারা তা খেয়েছেন।
গত জুলাইয়ে নাসার তরফ থেকে জানানো হয়েছিল, নিয়ে যাওয়া বীজ থেকে মহাকাশ স্টেশনে চার মাসের মধ্যেই কাঁচা মরিচ চাষ করা সম্ভব। সেই কাঁচা মরিচ যদি খাওয়ার মতো মনে হয় তা হলে মহাকাশ স্টেশনেই তা চেখে দেখবেন মহাকাশচারীরা। তার পর সেখানে ফলানো বাকি কাঁচা মরিচ পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তার খাদ্যগুণ যথার্থ কি না তা পরীক্ষা করতে।
Space experiments filled the Exp 66 crew’s day as four station astronauts continued packing for a return to Earth. https://t.co/9TiVf892aT
— International Space Station (@Space_Station) November 2, 2021