বিজ্ঞান-প্রযুক্তি

সোমবার মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন ৪ নভোচারী

-
-

একটানা ছয় মাসেরও বেশী সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানের পর পৃথিবীতে ফিরছেন ৪ নভোচারী। সোমবার ভোরে তারা পৃথিবীতে ফিরবেন বলে ঘোষণা দিয়েছে নাসা। ইত্তেফাক

ক্রু-২ মিশনের ৪ সদস্যের মধ্যে একজন ফরাসি এবং একজন জাপানি রয়েছেন। তাদের পৃথিবীতে ফেরার আগে অন্য ক্রুরা তাদের স্থলাভিষিক্ত হবেন। আবহাওয়া অনুকূলে না থাকায় এই মিশনের উড্ডয়ন একাধিকবার পিছিয়ে দেয়া হয়।

নাসা এক বিবৃতিতে বলেছে, ‘ক্রু-২ সদস্যরা ৮ নভেম্বর সোমবার সকাল ৭:১৪ ইস্টার্ন স্টান্ডার্ড টাইম (ইএসটি) মিনিটের আগে ফ্লোরিডা উপকূলে অবতরণ করতে পারছে না।’

ফরাসি নভোচারী টমাস পেসকুয়েটের আগে শুক্রবার মহাকাশ স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এটা এক তিক্ত-মধুর অনুভূতি। আমরা হয়তো আর কখনো মহাকাশ স্টেশনে ফিরবো না এবং এটি সত্যিই জাদুকরী জায়গা।’

নভোচারীদের নিয়ে আসার ক্রু ড্রাগন মহাকাশযান রোববার গ্রীনিচ মান সময় ১৮০৫ টায় মহাকাশ স্টেশন ত্যাগ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবে। মহাকাশ স্টেশন ত্যাগ করার পর কক্ষপথের অবস্থান অনুযায়ী কয়েক ঘন্টার যাত্রায় এটি ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ