বিজ্ঞান-প্রযুক্তি

নতুন তিন চিপ আনল টেনসেন্ট

-
-

নিজেদের তৈরি তিন চিপ উন্মুক্ত করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট। এরই মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজেদের সেমিকন্ডাক্টরের উন্নয়ন সম্পর্কে প্রকাশ্যে জানালো চীনা এ ইন্টারনেট জায়ান্ট। চীন চেষ্টা করছে নিজেদের চিপ সক্ষমতা বাড়াতে। গোটা বিষয়টিকে দেশের প্রযুক্তি খাতের জন্য কৌশলী অগ্রাধিকার হিসাবেই দেখছে তারা।

বিশ্বের অন্যতম বড় গেমিং প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি চীনের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং সার্ভিস উইচ্যাটও এনেছে টেনসেন্ট। এর আগে নিজেদের ব্যবসায় বৈচিত্র্য আনতে চিপ ও ক্লাউড কম্পিউটিং খাতেও বিনিয়োগ করার খবর জানিয়েছিল তারা।

টেনসেন্টের আনা চিপগুলোর মধ্যে ‘জিক্সিআও’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ রয়েছে। এটি ছবি, ভাষা ও ভিডিও প্রক্রিয়াকরণে সক্ষম। প্রতিবেদন বলছে, মানব ভাষা বুঝতে ও প্রক্রিয়াকরণে কম্পিউটারের সক্ষমতার ওপর নির্ভর করে এমন এআই ভয়েস অ্যাসিস্টেন্টের জন্য ব্যবহার করা যাবে চিপটিকে।

টেনসেন্টের উন্মোচিত দ্বিতীয় চিপটি ‘ভিডিও ট্রান্সকোডিং চিপ’। ভিডিওকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে রূপান্তরিত করে নেওয়ার কাজে ব্যবহৃত হয় এ চিপগুলো। তৃতীয় চিপটিকে বলা হচ্ছে নেটওয়ার্ক কার্ড। ক্লাউড কম্পিউটিংয়ে সহায়তার কথা ভেবে তৈরি করা হয়েছে একে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ