বিজ্ঞান-প্রযুক্তি

ডিসেম্বর ফাইভজির পরীক্ষামূলক যাত্রা টেলিটকের

টেলিটক
টেলিটক

জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস ১২ ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে ফাইভজি নেটওয়ার্কে প্রবেশ করবে টেলিটক। এ দিন রাজধানীর ৬টি টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) দিয়ে এ নেটওয়ার্ক চালানোর পরীক্ষা শুরু করবে সরকারি অপারেটরটি।

তবে এতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকছে না। টেলিটকের কিছু নিজস্ব সংযোগ এবং সরকারি দপ্তরে এ সংযোগ ব্যবহার হবে।

শনিবার রাজধানীর গুলশানে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সঙ্গে এক কর্মশালায় এ তথ্য জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।

সাহাব উদ্দিন বলেন, ১২ ডিসেম্বর ফাইভজির ট্রায়ালের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। এদিন রাজধানীর ৬টি টাওয়ারের মাধ্যমে এ নেটওয়ার্কের পরীক্ষা শুরু হবে।

ফাইভজি প্রযুক্তি এবং টেলিটকের প্রস্তুতি নিয়ে আয়োজিত এ কর্মশালায় টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী এবং সাধারণ সম্পাদক সমীর কুমার দেসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা অংশ নেন। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ