বিজ্ঞান-প্রযুক্তি

ইউটিউব ভিডিওতে 'ডিসলাইক' এর দিন শেষ

ইউটিউব 'ডিসলাইক'
ইউটিউব 'ডিসলাইক'

একটি ভিডিওতে কতটি ডিসলাইক পেয়েছেন অদূর ভবিষ্যতে তা আর ইউটিউব ব্যবহারকারীরা দেখতে পারবেন না। ইউটিউব বলছে, ব্যবহারকারীদেরকে ‘ডিসলাইক বোম্বিং’ থেকে বাঁচাতে এবং কনটেন্ট ক্রিয়েটরদের বিব্রত হওয়া থেকে রক্ষা করতেই এই পরিবর্তন আনা হচ্ছে। সাধারণত কোনো ভিডিও থেকে দর্শক সরাতে কিছু অসৎ ব্যবহারকারী পরিকল্পনা করে ‘ডিসলাইক বোম্বিং’ শুরু করে।

ইউটিউবের নেয়া এই পদক্ষেপটি নিয়ে মশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর সাধুবাদ জানালেও কেউ কেউ এটিকে ‘ডিসলাইক বোম্বিং’-এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন।

মজার ব্যাপার, ইউটিউবের এই ঘোষণাটিতে এ পর্যন্ত ৫৩,০০০টি ডিসলাইক পড়েছে। কারন ইউটিউব এখনও প্রক্রিয়াটি পুরোপুরি কার্যকর করেনি। তাই কনটেন্ট ক্রিয়েটররা এখনও তাদের ভিডিওর ডিসলাইক দেখতে পারছেন।

বিষযটা কতটা কার্জকর হবে উদাহরণ দিয়ে বোঝাতে গিয়ে বলা হয়েছে, ব্র্যাডফোর্ডের ১৮ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ইউটিউবে তার মিউজিক আপলোড করা চ্যানেলে মাত্র ২০০ সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবের ওই সিদ্ধান্তের ফলে ছোট আকারের কনটেন্ট ক্রিয়েটরদের টোটাল ডিসলাইক হাইড থাকার ফলে তারা বেশি সুরক্ষিত থাকবে। যদি ডিসলাইকের মোট সংখ্যাগুলিকে সরিয়ে দেওয়া হয় তা নির্মাতাদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক হবে।

এদিকে, ইউটিউব সমস্ত অ্যান্টি-ভ্যাকসিন সংক্রান্ত ভুল তথ্য মুছে ফেলতে এই বছরের শুরুর দিক থেকেই কাজ করেছে। পাশাপাশি জলবায়ু সংক্রান্ত ভুল তথ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। অনলাইন ট্রলদের দ্বারা সমন্বিত আক্রমণ কমাতে টোটাল ডিসলাইক হাইড করে দিয়েছে। / টেসশহর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ