বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক ও ইনস্টাগ্রামের এনক্রিপশনের অপেক্ষা বাড়ল

ফেসবুক ও ইনস্টাগ্রাম
ফেসবুক ও ইনস্টাগ্রাম

শিশুদের নিরাপত্তাসংক্রান্ত চলমান বিতর্কের জেরে ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন চালু করার পরিকল্পনা বিলম্বিত হবে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে, অ্যাপগুলোতে মেসেজিং এনক্রিপশন সুবিধা ২০২৩ সালে পাওয়া যাবে। অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন প্রক্রিয়ায় শুধু প্রেরক ও প্রাপক পরস্পরের বার্তা পড়তে পারবে। এর মাঝখানে তৃতীয় পক্ষ, যেমন: আইন প্রয়োগকারী সংস্থা কিংবা মেটা সেসব পড়তে পারবে না।

আর এ জন্য শিশু সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংস্থা এবং রাজনীতিবিদরা নড়েচড়ে বসেন। তাঁরা সতর্ক করে বলেছেন, এতে শিশু নির্যাতনের তদন্তে পুলিশকে ঝামেলায় পড়তে হবে।

ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন দাবি করেছে, ব্যক্তিগত মেসেজিং সেবা হচ্ছে—‘শিশু যৌন নির্যাতনের প্রথম ধাপ’। ফলে তদন্ত স্বার্থে পুলিশের এটি দেখার ক্ষমতা থাকা উচিত। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ