বিজ্ঞান-প্রযুক্তি

চিপস্বল্পতায় ক্যামেরা সরবরাহ নিশ্চিতে হিমশিম খাচ্ছে সনি

সনি ক্যামেরা
সনি ক্যামেরা

বৈশ্বিক চিপস্বল্পতায় সনি তাদের আরেকটি ক্যামেরা বিক্রি বন্ধ করে দিয়েছে। সেটি হচ্ছে গত আগস্টে বাজারে আসা জেডভি-ই১০ মিররলেস ভ্লগিং ক্যামেরা। ডিজিটাল ফটোগ্রাফি রিভিউর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গ্রাহকদের কাছ থেকে এ ক্যামেরার অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে জাপানভিত্তিক ক্যামেরা নির্মাতা জায়ান্টটি। খবর দ্য ভার্জ।

সনি তাদের ওয়েবসাইটেও জেডভি-ই১০ ক্যামেরা বিক্রি বন্ধের তথ্য যুক্ত করেছে। সনির নিজস্ব স্টোর কিংবা পরিবেশকদের কাছে এ ক্যামেরা আপাতত পাওয়া যাবে না।

শুধু এ ক্যামেরাই নয়, গত নভেম্বরে বেশ কয়েকটি ক্যামেরা বিক্রি বন্ধ করেছে সনি। সেগুলোর মধ্যে রয়েছে এ৭ টু, এ৬৪০০ এবং এ১৬০০ সিরিজের ক্যামেরা। এছাড়া বন্ধ হয়েছে ইসিএম-বি১এম শটগান মাইক ও পিএক্সডব্লিউ-জি১৯০ ক্যামকর্ডার। তার সঙ্গে গত এপ্রিল থেকেই বন্ধ আছে হ্যান্ডিক্যাম এইচডিআর-সিএক্স৬৮০ ক্যামকর্ডার।

চিপস্বল্পতায় অন্যান্য শিল্পের মতো ক্যামেরা নির্মাতা কোম্পানিগুলো চাহিদামাফিক ক্যামেরা সরবরাহে হিমশিম খাচ্ছে। গত জুনে নিকন তাদের জি৭ ও জি৭ টু ক্যামেরা বিক্রি বন্ধ করে দিয়েছে। উপকরণ ও চিপস্বল্পতার কারণে তাদেরকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ক্যাননও সম্প্রতি জানায়, তাদের ইওএস আর৩ ক্যামেরার ডেলিভারি পেতে অর্ধবছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এছাড়া চলতি বছরের শুরুতেই ফুজিফিল্ম জানিয়েছে, এক্স-এস১০সহ অন্যান্য ক্যামেরার চালান কিছুটা বিলম্বিত হবে। / ববা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ