বিজ্ঞান-প্রযুক্তি

স্মার্ট ওয়াচের বাজারে আসছে গুগল

গুগলের পিক্সেল স্মার্ট ওয়াচ
গুগলের পিক্সেল স্মার্ট ওয়াচ

এবার স্মার্ট ওয়াচের বাজারে আসার ঘোষণা দিয়েছে গুগল। আগামী বছরই আসবে গুগলের পিক্সেল স্মার্ট ওয়াচ।

অ্যাপল ওয়াচকে টেক্কা দিতে কয়েক বছর ধরে এই স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। তাদের পিক্সেল ওয়াচের কোড নেম হবে রোহান। ফ্রেমবিহীন ওয়্যার অপারেটিং সিস্টেম পরিচালিত ডিভাইসটির ডিসপ্লে গোলাকার হবে।

গুগল স্মার্ট ওয়াচ সফটওয়্যারের নতুন ভার্সন দেওয়া হতে পারে এই হাতঘড়িতে। এরই মধ্যে প্রথম ইন হাউস স্মার্ট ওয়াচ লঞ্চের জন্য প্রস্তুতি সেরে ফেলেছে গুগল। ফিটবিটের চেয়েও কিছুটা দামি হবে গুগল পিক্সেল ওয়াচ।

বিশেষজ্ঞরা বলছেন, রোহান বাজারে আনা হলে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোর স্মার্ট ওয়াচ প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যাবে। কাউন্টারপয়েন্টের রিপোর্ট বলছে, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে স্মার্ট ওয়াচ শিপমেন্টে এগিয়ে অ্যাপল, এরপর স্যামসাং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ