বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হচ্ছে ওয়েব র‍্যাংকিং সাইট অ্যালেক্সা

ওয়েব র‍্যাংকিং সাইট অ্যালেক্সা
ওয়েব র‍্যাংকিং সাইট অ্যালেক্সা

আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওয়েবসাইট অ্যানালাইসিস প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেক্সা ডটকম।

ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডটকম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কতো তাও দেখা যায় অ্যালেক্সায়।

এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ব্লগ পোস্টে অ্যালেক্সা জানিয়েছে, ২৫ বছরের প্রতিষ্ঠানটি আগামী ১ মে বন্ধ করা হবে। দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ওই পোস্টে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সায় সাবস্ক্রিপশন করা যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন করা আছে, তারা ১ মে ২০২২ পর্যন্ত সুবিধা পাবেন।

এদিকে, বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ