বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারে স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন চালু

টুইটারে স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন চালু
টুইটারে স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন চালু

ভিডিওর জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধা চালু করেছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদানে এ ফিচার চালু করেছে প্লাটফর্মটি। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সনে এটি চালু করা হয়েছে। খবর এনগ্যাজেট।

মোবাইল প্লাটফর্মে যখন কেউ মিউট করা ভিডিও দেখা শুরু করবেন, তখন নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবে ক্যাপশন চলতে থাকবে। ভলিউম বাড়ানোর পরও অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাপশন দেখানোর সময়সীমা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফিচার চালু পরবর্তী সময়ের ভিডিওগুলোয়ই শুধু ক্যাপশন দেখা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভার্জের তথ্যানুযায়ী, বর্তমানে ক্যাপশনের ভুলের বিষয়ে কোনো রিপোর্ট করা যাবে না। তবে টুইটারের একজন মুখপাত্র জানান, অ্যাক্সেসিবিলিটি ফিচারের উন্নয়নে প্লাটফর্মটি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন ফিচার মূলত টুইটারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বছর অ্যাক্সেসিবিলিটি টুলসের সহায়তা ছাড়া অডিও টুইট ফিচার চালু করায় প্লাটফর্মটির সমালোচনা শুরু হয়েছিল। এ ঘটনার পর প্লাটফর্মটি দুটি অ্যাক্সেসিবিলিটি টিম গঠন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ