বিজ্ঞান-প্রযুক্তি

বড় ধরণের জরিমানা গুনল ফেসবুক

ফেসবুক মেটা
ফেসবুক মেটা

মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম ফেসবুককে নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় রাশিয়াতে ১৭ মিলিয়ন রুবলস (২ লাখ ২৯ হাজার ৬৪৩ ডলার) জরিমানা পরিশোধ করতে হয়েছে। সামনে আরও বড় ধরনের জরিমানা হতে পারে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহেই ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আদালতের মুখোমুখি হবে।

ধারাবাহিকভাবে রাশিয়ার নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানিকে দেশটির তাদের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করা হতে পারে।

ফেসবুকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত অক্টোবরে রাশিয়া ফেসবুককে ১৭ মিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দেয়। জরিমানা পরিশোধ করায় রোববার নাগাদ বেইলিফ সার্ভিসের ডেটাবেজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর আর কোনো আইনি পদক্ষেপ পাওয়া যায়নি।

এদিকে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবলস জরিমানা হিসাবে পরিশোধ করতে হবে। এ বিষয়ে এখনো টেলিগ্রাম কোনো মন্তব্য করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ