বিজ্ঞান-প্রযুক্তি

ডাকডাকগো আনছে গোপনীয়তাকেন্দ্রিক ডেস্কটপ ব্রাউজার

ডাকডাকগোর ব্রাউজার
ডাকডাকগোর ব্রাউজার

গোপনীয়তাকেন্দ্রিক সার্চ ইঞ্জিন তৈরির জন্য আলাদা পরিচিতি আছে জনপ্রিয় ব্রাউজার ডাকডাকগোর। সম্প্রতি ওই একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাকডাকগোর দাবি অনুসারে, ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং অভিজ্ঞতা হবে নজরদারির ঝুঁকিমুক্ত। সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। ব্রাইজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন তিনি।

‘অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআইকে কেন্দ্র রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তৈরি করছি আমরা।’, ব্লগ পোস্টে লিখেছেন ওয়েইনবার্গ।

ব্যবহারকারীর গোপনতা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে ‘কঠোর নিরাপত্তা’ ডিফল্ট ফিচার হিসাবে থাকবে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ; কোনো লুকানো সিকিউরিটি সেটিং খুঁজে চালু বা বন্ধ করে রাখতে হবে না ব্যবহারকারীকে।

মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার (Fire)’ বাটন, যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজার হিস্ট্রি, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ