বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাকটিভিশন ব্লিজার্ড মাইক্রোসফটের ঘরে

মাইক্রোসফট, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
মাইক্রোসফট, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান

গেম খেলতে পছন্দ করেন কিন্তু ক্যান্ডি ক্র্যাশের বাঁ কল অব ডিউটির নাম শুনেননি এমনটা পাওয়া যায় না। এ দুই গেমসহ বেশ জনপ্রিয় গেম নির্মাতা কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড। মাইক্রোসফট কিনে নিচ্ছে এই গেমের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন ব্লিজার্ড।

জানা গেছে, মেটাভার্সের দৌড়ে নিজেদের এগিয়ে নিতে অ্যাকটিভিশন ব্লিজার্ডকে কিনতে সফটওয়্যার জায়ান্টটিকে ৬ হাজার ৮৭০ কোটি ডলার খরচ করতে হবে।

৪৬ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে মাইক্রাসফট। আগামী বছরের মধ্যে অ্যাকিটভিশন ব্লিজার্ডের ৯৫ শতাংশ শেয়ার কিনবে মাইক্রোসফট। তবে বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কোটিক দায়িত্ব হারাচ্ছেন না। তিনি মাইক্রোসফটের গেমিং বিভাগের প্রধান নির্বাহী ফিল স্পেন্সারের নেতৃত্বে অ্যাকটিভিশন ব্লিজার্ড পরিচালনা করবেন।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী প্রতি মাসে প্রায় ৪০ কোটি মানুষ নিয়মিত অ্যাকটিভিশন ব্লিজার্ডের গেম খেলে থাকেন। শিগ্গির তারা মাইক্রোসফটের গ্রাহকে পরিণত হবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ