স্যামসাংয় আগামী মাসেই তার তুমুল জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। গ্যালাক্সি এস২২, এস২২ প্লাস ও এস২২ আল্ট্রা - এই ৩টি ট্যাগে আগামী ৮ ফেব্রুয়ারি স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলো আসছে।
স্যামসাং কোম্পানির তরফে একটি ভিডিও টিজারও লঞ্চ করা হয়েছে। সেই ভিডিওতে বেশি কিছু না জানানো হলেও বলা হয়েছে, পরের মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই সেই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানেই লঞ্চ করা হতে পারে নতুন ফোন।
গ্যালাক্সি সিরিজের নতুন ফোনগুলো সর্বনিম্ন ৮৪৯ ইউরো থেকে ১ হাজার ৪৪৯ ইউরোয় পাওয়া যাবে।
পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার জন্য স্যামসাং কোম্পানির নতুন এস সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ও এক্সিনোস ২২০০ চিপসেট।
এছাড়া ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকা, মিডল-ইস্ট এশিয়ার জন্য স্যামসাং কোম্পানির নতুন এস সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে এক্সিনোস ২২০০ চিপসেট।
গ্যালাক্সি এস২২ পাওয়া যাচ্ছে দুটি অপশনে; ৮/১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ৮৪৯ ইউরো এবং ৮/২৫৬জিবি ভ্যারিয়েন্টের ৮৯৯ ইউরো। এস২২ প্লাসের ৮/১২৮ জিবি ও ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়ছে যথাক্রমে ১০৪৯ ও ১০৯৯ ইউরো। এস২২ আল্ট্রা পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে; ৮/১২৮ জিবি, ১২/২৫৬ জিবি ও ১২/৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম পড়ছে যথাক্রমে ১২৪৯, ১৩৪৯ ও ১৪৪৯ ইউরো।