বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প বন্ধ হতে চলেছে

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প, লিবরা / theverge
ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প, লিবরা / theverge

ঘোষণার দুই বছর পর বন্ধ হতে চলছে ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ডিয়েম অ্যাসোসিয়েশন। নীতিনির্ধারকদের বাধার মুখে গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয়েছে লিব্রা নামে পরিচিত এ ক্রিপ্টোকারেন্সি।

ক্রিপ্টোকারেন্সি চালুর ক্ষেত্রে ডিয়েমে অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করতে চেয়েছিল সিলভারগেট। গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে সিলভারগেটের ওপর চাপ প্রয়োগ করা হয়। এতে লিব্রা চালুর বিষয়টি থমকে দাঁড়ায়।

এদিকে ডিয়েম অ্যাসোসিয়েশনের মুখপাত্র মাইকেল ক্রিটেনডেন দ্য ভার্জকে জানান, ব্লুমবার্গের প্রতিবেদনে বেশ কয়েকটি তথ্যগত ত্রুটি রয়েছে। তবে এ নিয়ে আর কথা বাড়াননি মাইকেল।

প্রযুক্তি বিষয়ক পোর্টাল এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, অনুমোদন না পাওয়ার পরিপ্রেক্ষিতে নিজেদের বিভিন্ন অ্যাসেট বিক্রির আলোচনা চালাচ্ছে ডিয়েম অ্যাসোসিয়েশন। যদি বিক্রি সম্পন্ন হয় তাহলে মার্ক জাকারবার্গের ডিয়েম প্রকল্পকে চিরবিদায় জানিয়ে দিবেন। / দ্য ভার্জ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ