বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা মুছতে পারবেন অ্যাডমিন!

হোয়াটসঅ্যাপ মেসেজ
হোয়াটসঅ্যাপ মেসেজ

হাজার বিতর্ক পেরিয়ে বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপকে নানাভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আনা হচ্ছে আকর্ষণীয় সব পরিবর্তন। গ্রুপের কোনো সদস্যের কোনো বার্তা পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবেন সেই গ্রুপের অ্যাডমিন।

গ্রুপে যার বার্তা মুছে ফেলা হচ্ছে, তিনি একটি বিশেষ সতর্কবার্তা পাবেন।

এতে লেখা থাকবে— ‘বার্তাটি অ্যাডমিন মুছে ফেলেছেন।’

হোয়াটসঅ্যাপ এর আপডেট বিষয়ক ওয়েবসাইট WABetaInfo টুইট করে জানায়, ‘আপনি যদি এক জন গ্রুপ অ্যাডমিন হন, তবে আপনি গ্রুপের যে কোনো বার্তা মুছে দিতে পারবেন।’

নিজেদের টুইটে একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছে ডব্লিউএবেটাইনফো। সেখানেও বিষয়টি দেখা যাবে।

এটি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। শিগগির একটি আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এটি উপভোগ করতে পারবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ