বিজ্ঞান-প্রযুক্তি

গুগলের স্মার্টওয়াচ বাজারে আনার তারিখ জানাল

গুগলের স্মার্টওয়াচ
গুগলের স্মার্টওয়াচ
অবশেষে গুগল'র নিজস্ব স্মার্টঘড়ি "পিক্সেল ওয়াচ" নামের ঘড়িটি ২৬ মে বাজারে আসতে যাচ্ছে বলে জানা গিয়েছে। গোপন সংবাদ ফাঁসের ক্ষেত্রে জনপ্রিয় জন প্রোসার টুইটারে এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। জন প্রোসারের টুইটারে বলা হয়েছে, ‘একবছর ধরে আসি আসি করলেও পিক্সেল ওয়াচ উন্মোচন নিয়ে একটি নির্ধারিত সময় পেলাম। অবশেষে আগামি ২৬ মে বৃহস্পতিবার আসবে এটি। তবে, গুগল সাধারনত অনেক ক্ষেত্রেই সময় পিছিয়ে দেয়। সেরকম কিছু হলে আমরা জানতে পারবো।’ অন্যান্য স্মার্টওয়াচে থাকা সুবিধাগুলোর সঙ্গে গুগলের ডিভাইসটির পার্থক্য থাকছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে, পরবর্তী প্রজন্মের গুগল অ্যাসিসট্যান্ট, টেনসরের চিপ উল্লেখযোগ্য। বর্তমানে গুগল পিক্সেল সিক্স ডিভাইসগুলোয় টেনসর জিএস১০১ চিপসেট ব্যবহার করা হচ্ছে, যা মূলত হার্ডওয়্যার উন্নতকরনসহ একটি এক্সিনস প্রসেসর। এছাড়াও ঘড়িটিতে পদক্ষেপ গননা ( স্টেপ কাউন্টিং), হৃদকম্পন পরিমাপকসহ মৌলিক স্বাস্থ্য সুরক্ষা ফিচার থাকবে। পিক্সেল সিক্সের সাথেই নিজেদের প্রথম স্মার্টফোনটি উন্মোচন করতে চেয়েছিলো গুগল। পরবর্তীতে উন্মোচনের এ সময় তারা পিছিয়ে দেয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ