বিজ্ঞান-প্রযুক্তি

জুকারবার্গ একদিনে হারালেন ২৯০০ কোটি ডলার

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ

বিশ্বের শীর্ষধনীর তালিকা থেকে ছিটকে গেলেন মার্ক জুকারবার্গ। ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসের শেয়ারে রেকর্ড দরপতনে একদিনেই ২৯০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদ হারিয়েছেন তিনি। অর্থ-সম্পদের দিক থেকে মেটা সিইও’র অবস্থান এখন ভারতের মুকেশ আম্বানি-গৌতম আদানিরও নিচে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মেটার শেয়ারের দর কমেছে একলাফে ২৬ শতাংশ। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে ২০ হাজার কোটি ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো মার্কিন প্রতিষ্ঠানের একদিনে সবচেয়ে বেশি সম্পদ হারানোর ঘটনা এটি।

মেটার শেয়ারের দর কমে যাওয়ায় ধস নেমেছে এর প্রধান নির্বাহী জুকারবার্গের সম্পদেও। একদিনে ২ হাজার ৯০০ কোটি ডলার কমে তার বর্তমান সম্পদের পরিমাণ এখন ৮ হাজার ৫০০ কোটি ডলার। ফেসবুকের মূল কোম্পানির ১২ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক মার্ক জুকারবার্গ।

সম্পদ কমে যাওয়ায় ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্সে ১২তম অবস্থানে নেমে গেছেন মেটা সিইও। জুকারবার্গের একদিনে ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোর ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এক্ষেত্রে তার আগে রয়েছেন কেবল টেসলা সিইও ইলন মাস্ক। গত নভেম্বরে একদিনে ৩ হাজার ৫০০ কোটি ডলার সম্পদ হারিয়েছিলেন বর্তমান বিশ্বের শীর্ষধনী।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বাজারমূল্য পড়ে যাওয়ার কারণ হিসেবে টিকটক ও এ জাতীয় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী অ্যাপসের উত্থান বড় প্রভাবক হিসেবে কাজ করছে। জুকারবার্গ এর জন্য বিনিয়োগ ও পরিবর্তনশীল অনলাইন বিজ্ঞাপনকে দায়ী করেছেন।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতা বাড়ায় বছরের শেষ প্রান্তিকে ধাক্কা খেয়েছে তারা। তাছাড়া, অ্যাপলের প্রাইভেসি নীতির পরিবর্তন ও নতুন বিনিয়োগ ব্যয়কেও দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

মেটার প্রধান সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে গত ডিসেম্বরে প্রায় ২০০ কোটি গ্রাহক সক্রিয় ছিল, যা মাস তিনেক আগের তুলনায় অন্তত ১০ লাখ কম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ