বিজ্ঞান-প্রযুক্তি

ক্রোমের লোগো পরিবর্তনে গুগল সময় নিল ৮ বছর!

গুগল ক্রোমের লোগো পরিবর্তন
গুগল ক্রোমের লোগো পরিবর্তন

আগের চেয়েও অনেক উজ্জ্বল হয়েছে রঙ, কেন্দ্রীয় অংশের নীল গোলাকার বৃত্তটি আগের তুলনায় বড় করা হয়েছে গুগল ক্রোমের নতুন লোগোতে। শ্যাডোগুলো নেই। আট বছরের মধ্যে এই প্রথম লোগোটিতে কোন পরিবর্তন আনলো গুগল।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে গুগলের বর্তমান ব্রান্ডের সঙ্গে আরো মেলবন্ধনের জন্য লোগোটিতে একটি সহজভাব আনতেই এই পরিবর্তন।

২০০৯ সালে ক্রোমের বৃত্তাকার, চার রংয়ের মৌলিক নকশার লোগোটির প্রথম আবির্ভাব ঘটে। ২০১১ সালের পরিবর্তনে একে কিছুটা চ্যাপ্টা আকার দেয়া হয়। এবারের লোগোটিতে খুব সূক্ষ পরিবর্তন ঘটেছে।

লোগো পরিবর্তনের বিষয়টি অনেক সময়ই ভালোভাবে গ্রহন করা হয় না। যেমনটা হয়েছিলো ২০১৬ সালে উবারের এবং ইনস্টাগ্রামের লোগো পরিবর্তনের সময়। গ্রাহকরা এতে অনেক সময় বিরক্ত হয়।

ক্রোমের ক্যানারি টেস্ট সংস্করনে পরিবর্তনটি শুরু করেছে গুগল। আগামি কয়েক সপ্তাহে তা ডেভেলপার, বেটা এবং মেইনস্ট্রিমেও ছড়িয়ে দেয়া হবে।

অ্যানালেটিকস প্রতিষ্ঠান স্ট্যাটকাউন্টার জানিয়েছে, ক্রোমের প্রভাবশালী আধিপত্যের (ক্রোমের মাধ্যমে ৬৩ শতাংশ ওয়েব ব্যবহার) কারনে গুগল এখানে খুব বড় ধরনের পরিবর্তন করতে পারবে না।

ক্রোমের ডিজাইনার এলভিন হু বলেছেন, উইন্ডোজ, ম্যাকওএস এবং আইওএসে ক্রোমকে আরো পরিচিত করে তুলতে কাজ করছে গুগল। আমরা চাইছি আইকনগুলোয় যেনো ক্রোমকে চেনা যায়, পাশাপাশি প্রতিটি অপারেটিং সিস্টেমের জন্য তা ভালোভাবে নকশা করা হয়। যেমন, উইন্ডোজ১০ এবং উইন্ডোজ এরজন্য আইকনটির রং মাত্রাবিভিক্ত করে এর নিচের অংশে অন্ধকার করা হচ্ছে। অন্যদিকে ক্রোম ওএসে রংগুলো আরো উজ্জ্বল করা হয়েছে। আর ম্যাকওএসে আইকনটি চিকন ডিস্কের মতো থ্রিডি চেহারা পেয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ