বিজ্ঞান-প্রযুক্তি

টুইটারে চালু হচ্ছে 'ডাউন ভোট' বাটন!

টুইটারে চালু হচ্ছে 'ডাউন ভোট' বাটন
টুইটারে চালু হচ্ছে 'ডাউন ভোট' বাটন

"গত জুলাইতে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের কাছে প্রাথমিকভাবে ‘ডাউনভোট’ বাটনের পরীক্ষা চালিয়ে ভালো ফল পেয়েছে", সম্প্রীতি এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে মাইক্রো সোশ্যাল মিডিয়া টুইটার।

তবে, আগের মতোই রিপ্লাই হিসেবে ডাউনভোটের সংখ্যা সবাই দেখবে না। শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন।

পরীক্ষার প্রথম রাউন্ডে টুইটার বিভিন্ন সংস্করণে ডাউনভোট অফার করে। কেউ আপভোট এবং ডাউনভোট দুটো বাটনই দেখতে পেয়েছেন। কেউ হার্ট বা লাইক বাটনের পাশে শুধু ডাউনভোট দেখতে পেয়েছেন। আরেক দলকে থামবসআপ ও ডাউনভোট দেখার সুযোগ দেওয়া হয়।

তবে, বিশ্বব্যাপী এই পরীক্ষায় এই বাটনগুলোই দেওয়া হবে কি না তা এখনও নিশ্চিত করেনি টুইটার।

টুইটার জানায়, বেশিরভাগ ব্যবহারকারীই ডাউন-অ্যারো ক্লিক করেছেন। কেননা সংশ্লিষ্ট রিপ্লাইগুলো আক্রমণাত্মক ছিল অথবা প্রাসঙ্গিক ছিল না। এছাড়াও ডাউনভোটিং-এর মাধ্যমে কোন ধরনের কনটেন্ট মানুষজন দেখতে চায় না সেটাও বোঝা গেছে।

এনগেজেট জানায়, রেডিট এই ডাউনভোটিং পদ্ধতি ব্যবহার করছে ২০০৫ সাল থেকে। ডাউনভোটের রেফারেন্স হিসেবে টুইটার বিষয়টি উল্লেখ করে।

২০১৮ সালে ফেসবুকও এই পরীক্ষা চালায়। তবে তা স্থায়ী হয়নি। আবার ইনস্টাগ্রাম লাইক লুকিয়ে ফেলার অপশনও চালু করেছিল ফেসবুক।

এনগেজেট জানায়, লাইক, ডিসলাইক, ডাউনভোট এবং রিঅ্যাকশন ইমোজিগুলো নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচকরা বিভিন্ন মন্তব্য করে আসছেন। কেউ বলছেন এটি কনভারসেশনের মান উন্নত করবে, কেউ বলছেন পরিবেশ বিষিয়ে তুলবে। তবে টুইটার জানালো, যারা ডাউনভোট দিচ্ছেন তারা মূলত কনভারসেশনের মান উন্নত করার কথাই বলছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ