বিজ্ঞান-প্রযুক্তি

কক্ষপথ থেকে স্পেসএক্স’র প্রায় ৪০টি স্যাটেলাইট ছিটকে পড়েছে

কক্ষপথ থেকে স্পেসএক্স’র প্রায় ৪০টি স্যাটেলাইট ছিটকে পড়েছে
কক্ষপথ থেকে স্পেসএক্স’র প্রায় ৪০টি স্যাটেলাইট ছিটকে পড়েছে

আমেরিকার এ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স’র ৪০টি উচ্চগতির ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণের পরে একটি ভূ-চুম্বকীয় ঝড়ের কারণে কক্ষপথ থেকে ছিটকে পড়েছে। ইলন মাস্কের কোম্পানি মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায়।

স্পেসএক্স’র উচ্চগতির ইন্টারনেট স্যাটেলাইট প্রতিষ্ঠান স্টারলিংক গত ৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সর্বশেষ ৪৯টি উপগ্রহ উৎক্ষেপণ করে এবং কক্ষপথের প্রাথমিক স্তরে পৃথিবী থেকে ১৩০ মাইল (২১০ কিলোমিটার) উপরে স্থাপন করে। পরে আরো উঁচুতে স্থাপনের আগে স্যাটেলাইটগুলো চেকআপের জন্য এখানে রাখা হয়। ৪ ফেব্রুয়ারি ভূ-চুম্বকীয় ঝড়ে স্যাটেলাইটগুলো কক্ষচ্যুত হয়।

এতে বলা হয়,“এই ঝড়ের কারণে আমাদের বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় এবং নিন্ম কক্ষপথে বায়ুমন্ডলের ঘনত্ব বৃদ্ধি পায়। স্যাটেলাইটগুলোতে থাকা জিপিএস তথ্যে জানা যায়, ঝড়ের গতি এবং বায়ুমন্ডলীয় টানের তীব্রতায় কক্ষপথ ৫০ শতাংশের বেশী প্রসারিত হয়। ”

এ অবস্থায় স্টারলিংক উপ-গ্রহগুলোকে ভূ-চুম্বকীর টান থেকে আশ্রয় নিতে একটি নিরাপদ মোডে থাকার বার্তা পাঠায়, যাতে এগুলো কাগজের সিটের মতো প্রান্তের দিকে উড়ে যায়।

সূর্যের করোনা থেকে উচ্চশক্তির বিকিরণ পৃথিবীর বায়ুমন্ডলে আছড়ে পড়লে ভূ-চুম্বকীয় ঝড় (জিওম্যাগনেটিক স্ট্রম) সৃষ্টি হয়। এর ফলে বায়ুমন্ডলের উর্ধ্বস্তরে স্থিতি ব্যহত হয় এবং যা কক্ষপথে স্থাপিত বস্তুগুলি নিচে টেনে নিয়ে আসে।

স্পেসএক্স ২০১৯ সালের মে থেকে এ পর্যন্ত ২ হাজারের বেশী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এরমধ্যে ১৫০০ বেশী বর্তমানে সক্রিয় রয়েছে এবং এ গুলো প্রায় বিশ্বব্যাপী ইন্টানেট সুবিধা দিচ্ছে। কোম্পানি সম্প্রতি আরো ১২ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। পৃথিবী থেকে ১২০০ মাইল দূর পর্যন্ত প্রায় ৪,০০০ স্যাটেলাইট সক্রিয় রয়েছে এবং স্পেসে রকেট ও প্রোবের ১৫ হাজার টুকরো ধ্বংসাবশেষ ভেসে বেড়াচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ