মেসেজিং প্লাটফর্মের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের ভয়েস কলের নতুন ইন্টারফেস পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। কিন্তু, এই সুবিধাটি নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীদের ডিভাইসে এটি ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়াবেটাইনফো জানিয়েছে, নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য ভয়েস কলিংয়ের নতুন আপডেট এনেছে যোগাযোগমাধ্যমটি। অ্যান্ড্রয়েড বেটার সর্বশেষ সংস্করণের (২.২২.৫.৩) কিছু ব্যবহারকারীদের ডিভাইসে পরীক্ষামূলকভাবে ফিচারটি কার্যকর করা হয়েছে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দানের জন্য এর কিছু ফিচারের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফিচারগুলোর মধ্যে বিল্ট ইন ক্যামেরার উন্নয়ন ও ক্যাপশন ভিউয়ের নতুন ডিজাইন রয়েছে। সর্বশেষ বেটা আপডেটে বিল্ট ইন ক্যামেরা উন্নয়নের কাজ করছিল প্লাটফর্মটি।
আইওএস প্লাটফর্মের জন্য নতুন এই ইন্টারফেসটি এখনও যুক্ত করা হয়নি, বলে জানা গেছে। তবে সূত্র বলছে, শিগগিরই আইওএসের অ্যাপ্লিকেশনেও এটি কার্যকর করা হবে। এছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য কয়েকটি নতুন ফিচার যুক্ত করার বিষয়ে কাজ করছে মেটাধীন মাধ্যমটি। / ইটি টেলিকম