বিজ্ঞান-প্রযুক্তি

বদলে যাচ্ছে ফেসবুক নিউজ ফিডের নাম

বদলে যাচ্ছে ফেসবুক নিউজ ফিডের নাম
বদলে যাচ্ছে ফেসবুক নিউজ ফিডের নাম

এবার বদলে যাবে ফেসবুকের নিউজ ফিডের নাম। এতদিন নিউজ ফিড বলা হলেও এবার থেকে তাকে ডাকা হবে শুধুমাত্র ফিড বলে। ফেসবুকের অফিসিয়াল পেজেই এই ঘোষণা করা হয়েছে।

এই ধরনের পরিবর্তন আগেও হয়েছে ফেসবুকে। একসময় যাকে ওয়াল বলা হত, এখন সেটাই হয়েছে টাইমলাইন। কিন্তু কেন এই বদল?

মার্ক জাকারবার্গের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউজাররা তাদের ফিডে যে বৈচিত্রময় কনটেন্ট দেখেন তাকে আরও ভালভাবে প্রতিফলিত করতেই এই পরিবর্তনের পথে হাঁটছেন তারা।

জাকারবার্গ বহুদিন ধরেই জানিয়েছেন, তারা ফেসবুককে খবরের উৎস হিসেবে পরিচিত করতে চান না। নতুন পদক্ষেপে যেন তারই আভাস।

উল্লেখ্য, সম্প্রতি এক বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কড়া সমালোচনা করেছিলেন ফেসবুক, গুগল, টুইটার কর্তাদের। ভারচুয়াল ওই বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের পক্ষ থেকে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়।

বলা হয়, ভুয়া খবর সম্পর্কে পদক্ষেপের ক্ষেত্রে সংস্থাগুলির এই ধরনের নিষ্ক্রিয়তার কারণেই সরকারই বহু ক্ষেত্রে কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। শেষ পর্যন্ত সেই কারণেই কি ফেসবুকের এমন পদক্ষেপ? প্রশ্ন উঠছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ