গ্রাফিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া এবং ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং হ্যাকিংয়ের কবলে পড়েছিল কিছুদিন আগেই। একইভাবে এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে ফ্রান্সের গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট।
গত সপ্তাহেই সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনার সম্মুখীন হয়ে কিছু গেইম, সিস্টেম ও সেবা বিঘ্নিত হওয়ার কথা ফরাসী এই গেইম নির্মাতা জানিয়েছে বৃহস্পতিবার।
এ ঘটনার জন্য কে বা কারা দায়ী সেটি এখনও প্রকাশ করেনি ইউবিসফট। তবে, এরই মধ্যে একদল হ্যাকার এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। এ দলটি এর আগে এনভিডিয়া হ্যাকিংয়ের জন্য দায়ী বলে প্রচার করেছিল।
ইউবিসফট জানিয়েছে, হ্যাকাররা তাদের সার্ভারে থাকা কোন খেলোয়াড়ের ব্যক্তিগত তথ্যে প্রবেশ বা উন্মুক্ত করে দেয় নাই। কেবল তা-ই নয়, তাদের গেইম ও সেবাগুলো এখন ‘স্বাভাবিকভাবেই’ কাজ করছে বলে দাবি তাদের।
সতর্কতার খাতিরে প্রতিষ্ঠানটি তাদের সব ইউজারদের ‘পাসওয়ার্ড রিসেট’ করতে শুরু করেছে বলে ভার্জকে জানিয়েছেন ইউবিসফট মুখপাত্র জেসিকা রোচ।
ল্যাপসাস গ্রুপের একটি টেলিগ্রাম চ্যানেলে শুক্রবার ইউবিসফটের ঘটনার দায়ও স্বীকার করেছে।